ফুটবল

আরেক ইংলিশ ক্লাবে নাম লেখালেন রোনালদিনহোর ছেলে

রোনালদিনহো ছেলে নতুন ফুটবল ক্লাবে যোগদান ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদিনহো এর ছেলে নতুন ফুটবল ক্লাবে যোগদান করে ছবি তুলছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর ছেলে হোয়াও মেন্ডেস নাম লিখিয়েছেন ইংলিশ ক্লাব হাল সিটিতে। ২০ বর্ষী হোয়াওয়ের ক্লাব এখন খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। প্রিমিয়ার লিগের পরের ধাপ এটি। ক্লাবটি হোয়াওয়ের সাথে একবছরের চুক্তি সেরেছে।

ক্যারিয়ারে দীর্ঘসময় বার্সেলোনায় কাটিয়েছেন রোনালদিনহো। তার ছেলে হোয়াও ২০২৪এ বার্নলিতে আসার আগে ঝালিয়ে এসেছেন বার্সার যুব দলে। ইংলিশ ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে নিয়মিত খেললেও মূল দলে জায়গা পাননি।

নতুন ঠিকানা খুঁজে হোয়াও বলেছেন, ‘আমি মনে করি বিভিন্ন কৌশলের ফুটবল রপ্ত করা ভালো। তা খেলতে পারাও দারুণ। ব্রাজিলে এটা একরকম, স্পেনে অন্যরকম, আবার ইংল্যান্ডেও আলাদা। তাই আমার ভাবনায় বিভিন্ন দেশে ফুটবল খেললে সে সম্পর্কে ভালো ধারণা পাওয়া।’

হোয়াওয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রোনালদিনহো লিখেছেন, ‘নতুন ক্লাব ও নতুন চ্যালেঞ্জে তোমাকে শুভ কামনা, আমার পুত্র!’

বিষয়:বার্সেলোনাব্রাজিলরোনালদিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…