চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদিনহো এখন ঢাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদিনহো ঢাকায়, হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো ঢাকায় এসেছেন। বুধবার বিকেল তিনটার দিকে কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে আনুষ্ঠানিকতা শেষে একটি পাঁচতারকা হোটেলে উঠেছেন।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত রোনালদিনহোকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছেন। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে সেলেসাও তারকার।

বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন রোনালদিনহো। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

Banglabid

১২ অক্টোবর রোনালদিনহোর বাংলাদেশ সফরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবহিত করেন শতদ্রু। লেখেন, ‘আমার সোনার বাংলা.. আমরা আসছি এবং এবার বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অবশ্যই দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করবো, যদি তিনি সময় দিতে পারেন।’

বিশ্বকাপ ও দুবার ব্যালন ডি’অর জয়ী ৪৩ বর্ষী সাবেক রোনি ব্রাজিল জার্সিতে করেছেন ৩৩ গোল। বার্সেলোনা, পিএসজি, এসি মিলান এবং ফ্লেমেঙ্গোর মতো ক্লাবে খেলেছেন।

মিডফিল্ড তারকা ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল করেছিলেন। গোলটিকে বিশ্বকাপের ইতিহাসে সেরা গোলগুলোর একটি বিবেচনা করা হয়।

Reneta

এর আগে শতদ্রু দত্তর উদ্যোগে গত ৩ জুলাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালতামিমবাংলাদেশব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টসশতদ্রুসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT