চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছর পর যে লজ্জার সম্মুখীন হলেন রোহিত-কিষাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। অজিদের দেয়া ছোট লক্ষ্য টপকাতে নেমে ৬ উইকেটের জয় পেলেও লজ্জার রেকর্ডের মুখোমুখি হয়েছে ভারত। কোনো রান না করেই ফিরেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষাণ। ৪০ বছর পর বিশ্বকাপে এমন ঘটনার সম্মুখীন হল স্বাগতিক দলটি।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় বোলারদের তোপে ১৯৯ রানে থামে তারা। জবাবে নেমে ৪১.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে বাঁহাতি ওপেনার ঈশান কিশানকে হারায় স্বাগতিক দলটি। ১ বল খেলে কোন রান যোগ করার আগে তাকে সাজঘরের পথ দেখান স্টার্ক। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ডানহাতি পেসার হ্যাজেলউড। তিনিও ফেরেন শূন্য হাতে।

এর আগে ১৯৮৩ বিশ্বকাপে এমন ঘটনার সম্মুখীন হয়েছিল ভারত। সে আসরে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো রান না করেই ফেরেন দুই ওপেনার সুনীল গাভাস্কার ও ক্রিস শ্রীকান্ত। ১৭ রানে ৫ ব্যাটারকে তারা। শেষ অবধি কপিল দেবের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬০ ওভারে ৮ উইকেটে ২৬৬ রান করে ভারত। ১৩৮ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কপিল। ম্যাচটিতে ৩১ রানে জিতেছিল ভারত। পরবর্তীতে ওই আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকপিলকিষাণগাভাস্কারভারতরোহিতলিড স্পোর্টসশ্রীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের এক ঝলক!

মার্চ ২৫, ২০২৬

হাসিমুখে বাবু, আবেগঘন পোস্টে চঞ্চল—‘আপনি একজনই!’

মার্চ ২৫, ২০২৬

‘পরাণ’-এর ইতিহাসের দিকেই যাচ্ছে ‘প্রেশার কুকার’!

মার্চ ২৫, ২০২৬
১৮তম অ্যাটর্নি জেনারেল আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ছবি: সংগৃহীত।

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

মার্চ ২৫, ২০২৬

হামজা খেলবেন কিনা, যা জানালেন বাংলাদেশ কোচ

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT