চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যা করার ছিল করে দিয়েছি, এখন কিছু করার নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের উল্লাস, মাঠে ম্যাচ চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দল জার্সিতে ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ভালো কাটছিল না রোহিত শর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে শিরোপা জেতার পথে এগিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। আইপিএলে এসে আবারও ছন্দ হারিয়েছেন ডানহাতি ওপেনার। তবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের আগে নতুন করে বিতর্কে রোহিত শর্মা।

মুম্বাই ইন্ডিয়ান্সের এক ভিডিওতে দেখা যায়, অনুশীলনে জাহিরের সঙ্গে কথা বলছেন রোহিত। সেসময় তাকে পেছন থেকে জড়িয়ে ধরছেন রিশভ পান্ট। ঠিক তার আগে রোহিত বলছেন, ‘আমার যা করার ছিল করে দিয়েছি। সবসময় করেছি। এখন আর আমার কিছু করার প্রয়োজন নেই।’

তাতেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুম্বাইকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন অধিনায়ক রোহিত। কিন্তু এখন আর অধিনায়ক নন। হার্দিক পাণ্ডিয়া নেতৃত্ব দিচ্ছেন দলকে। রোহিত ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলছেন। শুধু ব্যাট করার সময় নামছেন। কিন্তু তার ব্যাটে রান নেই। রোহিতের খেলার ইচ্ছা নেই বলে অভিযোগ উঠছে। এরমাঝেই তার এমন বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা-সমালোচনা।

Q: For how long are you going to watch this reel? 😍

A: Haaanjiiii 🫂💙#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #LSGvMI pic.twitter.com/e2oxVieoz2

— Mumbai Indians (@mipaltan) April 3, 2025

গতবছর ইডেনে রোহিতের একটি বক্তব্য নিয়েও আলোচনা কম হয়নি। তাকে বলতে শোনা গিয়েছিল, ‘সব বদলে যাচ্ছে। সেসব ওদের ব্যাপার। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। আমার বাড়ি এটা। এই মন্দির আমি বানিয়েছি। যাই হোক, আমার কিছু যায়-আসে না, এটা আমার শেষ বছর।’

এরপর সেসময় বক্তব্যটি নিয়ে আলোচনা-সমালোচনা হয়। যদিও এবছর নিলামের আগে মুম্বাই জানিয়ে দেয় রোহিতকে রেখে দিচ্ছে তারা।

ট্যাগ: আইপিএলজাহিরপান্টমুম্বাইরোহিতলক্ষ্ণৌ সুপার জায়ান্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মৃত্যু

পরবর্তী

‘শ্রীলঙ্কায় আপনি, ভারতে আমার বাবা ধোনি’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শ্রীলঙ্কায় আপনি, ভারতে আমার বাবা ধোনি’

বাংলাদেশের সাংবাদিকরা একটি কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT