ক্রিকেট

বিশ্বকাপে বিরল কীর্তি গড়লেন রোহিত

রোহিত শর্মা ব্যাটিং করছেন, বিশ্বকাপ ক্রিকেটে বিরল কীর্তি অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ক্রিকেটে রোহিত শর্মা ব্যাটিং করছেন, তার ব্যাটিং দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে বিরল এক কীর্তি গড়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে ইতিহাসের তৃতীয় ও প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৫০ কিংবা তার অধিক ছক্কা মেরেছেন এ অভিজ্ঞ ওপেনিং ব্যাটার।

ভারতের ২৭৪ রানের লক্ষ্য তাড়া করার সময় ইনিংসের দ্বিতীয় ওভারে কিউই পেসার ম্যাট হেনরির বলে ছক্কা হাঁকান রোহিত। আর তাতেই সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিস গেইলের পাশে নাম লেখান ভারতীয় অধিনায়ক।

ডি ভিলিয়ার্স ২০১৫ সালে মেরেছিলেন ৫৮টি ছক্কা। ক্যারিবীয় ব্যাটিং দানব ২০১৯ সালে ৫৬টি ছক্কা হাঁকান। চলতি বছর ইতিমধ্যে রোহিতের ব্যাট থেকে ৫৩টি ছক্কা এসেছে। ৩৬ বর্ষী ক্রিকেটারের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার মালিক হওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার।

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। লিগপর্বে স্বাগতিকদের হাতে রয়েছে আরও চারটি ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারলে টিম ইন্ডিয়া আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাবে। চলতি বিশ্বকাপেই তাই ডি ভিলিয়ার্স ও গেইলকে টপকে যাওয়াটা রোহিতের পক্ষে তাই বেশ সহজ বলেই ধরে নেয়া যায়।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩গেইলডি ভিলিয়ার্সনিউজিল্যান্ডভারতরোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…