চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসীদের গুলিতে আরেক রোহিঙ্গা নেতার মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:২৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারিদের হামলায় গুরুতর আহত রোহিঙ্গা কমিউনিটি নেতা মোহাম্মদ সলিম (২৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। এ ছাড়া বুধবার দুপুরে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে আহত দুই শিশুর অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

মোহাম্মদ সলিম উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারি কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত।

Banglabid

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ জানান, বুধবার রাত সাড়ে ১০ টায় উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের গুলিতে মোহাম্মদ সলিম গুরুতর আহত হয়। সলিমকে উদ্ধার করে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

এপিবিএন পুলিশের অধিনায়ক হারুনুর রশীদ জানান, বুধবার রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকে মোহাম্মদ সলিম ‘স্বেচ্ছায় পাহারায়’ নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন। এতে স্বেচ্ছায় পাহারা কর্মীদের সঙ্গে আলাপের এক পর্যায়ে মুখোশ পরিহিত ১০/১৫ জনের অজ্ঞাত একদল দুষ্কৃতিকারি তাদের ওপর হামলা চালায়। হামলায় মোহাম্মদ সলিমকে লক্ষ্য করে দুষ্কৃতিকারিরা উপর্যুপুরি গুলি ছুঁড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়ে এপিবিএন একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।

Reneta

হারুনুর রশীদ আরও জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে করে এই হামলার ঘটনা ঘটেছে। তদন্তে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই শিশু উম্মে হাফসা ও আবুল ফয়েজ গুলিবিদ্ধ হয়। দু’জনকে প্রথমে এমএসএফ হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। শিশু দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়ার কুতুপালংরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার: ওবায়দুল কাদের

পরবর্তী

এক বছরেও প্রকাশ হয়নি নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রার্থীদের মানববন্ধন

পরবর্তী
প্রার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরেও প্রকাশ হয়নি নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রার্থীদের মানববন্ধন

অ্যাম্বুলেন্সের পাশে ভিড় করে থাকা মানুষজন, জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভয়ে ৩ বছর ঘরে আবদ্ধ মা-ছেলে

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT