কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি

রোহিঙ্গা ক্যাম্পে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে, আহতরা হাসপাতালে ভর্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরকান সালভেশন আর্মি’র (কথিত আরসা) দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন হেড মাঝিসহ অন্তত ৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। বিষয়টি স্বীকার করেছেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আহতরা হলেন, মোঃ হোসেন আলী, হেড মাঝি, ক্যাম্প-৪, ব্লক-ডি এবং এফ, রশিদ আলম, ক্যাম্প-৪, ব্লক-এফ/১১, নূর হোসেন, ক্যাম্প-৪, ব্লক-এফ/১১।

তাদেরকে গণ স্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে মোঃ হোসেন আলী মাঝির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

পুলিশ সুপার নাইমুল হক জানান, ৪নং ক্যাম্পে কথিত আরসার দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে এখন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বিষয়:কক্সবাজারের উখিয়া গোলাগুলি রোহিঙ্গা ক্যাম্পে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…