চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১৯, জুন ২০২৫
- সেমি লিড, অন্যান্য, আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’। 

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আবার তাদের প্রতিবেদনের বক্তব্যের সমর্থনে বলেছে, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে তারা। এমনকি সীমান্তবর্তী ক্যাম্পগুলোয় যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনাও ঘটছে।

উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলছে, পক্ষ দু’টি যুদ্ধে জড়ালে মিয়ানমারে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও নষ্ট হবে। যার ফলে প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ তো হবেই, সেইসঙ্গে নতুন করে আরও রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে চলে আসতে বাধ্য হতে পারে।

‘বাংলাদেশ/মিয়ানমার: রোহিঙ্গাদের সশস্ত্র তৎপরতার ঝুঁকি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষের দিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা রাখাইন রাজ্যের দখল নেয়। এ ঘটনার পর রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো আরও সংগঠিত হতে শুরু করে। নিজেদের শক্তি বাড়াতে এখন তারা নতুন করে সদস্য সংগ্রহ শুরু করেছে।

সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমর্থিত আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে মুসলিম রোহিঙ্গাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো ধর্মকে ব্যবহার করছে বলেও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা থামানো না গেলে সেটি বাংলাদেশদের জন্য “মারাত্মক ক্ষতি” বয়ে আনতে পারে বলেও সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

তাদের দাবি সত্য হলে রোহিঙ্গা সংকট আরও প্রকট হওয়ার পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে জড়ালে সংকট আরও বাড়বে

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান বলেন,  যুদ্ধ শুরু হলে তখন রোহিঙ্গা ক্যাম্পগুলো অনিরাপদ হয়ে পড়বে। আরাকান আর্মি সেখানে ঢুকে তাদের প্রতিপক্ষের ওপর হামলা চালাতে চাইবে। সব মিলিয়ে বিষয়টি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হবে।

যদিও বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা ক্রাইসিস গ্রুপের অভিযোগগুলোকে অস্বীকার করছেন।  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ক্যাম্পে সশস্ত্র তৎপরতা চলছে, ট্রেনিং দেওয়া হচ্ছে–– এগুলো অসত্য কথাবার্তা। উনারা যা বলছেন, সেগুলোর কোনো এভিডেন্স (প্রমাণ) নেই। আমরা সব সময় ক্যাম্পগুলো মনিটর করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। তাদের চোখের সামনে এগুলো ঘটবে, এটা অসম্ভব ব্যাপার।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশনসহ (আরএসও) যত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে, তারা সম্প্রতি একজোট হয়েছে।

যদিও অতীতে বছরের পর বছর ধরে বাংলাদেশের ক্যাম্পগুলোয় তারা নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল। কিন্তু আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারণ উত্তর রাখাইনের যেসব এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস ছিল, সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকা উচিত বলে মনে করেন গোষ্ঠীগুলোর নেতারা।

রোহিঙ্গা শরণার্থী শিবির

সেজন্য নিজেদের মধ্যে হানাহানি থামিয়ে এখন একজোট হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে সম্মত হয়েছেন সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর নেতারা। তবে ক্রাইসিস গ্রুপ বলছে, রোহিঙ্গা গোষ্ঠীগুলো সমঝোতায় পৌঁছাতে সক্ষম হওয়ায় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বাস্তবে সহিংসতাও আগের চেয়ে অনেকাংশে কমে গেছে। কিন্তু তাতে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা থেমে নেই, বরং আগের চেয়ে আরও বেড়েছে।

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে মাঝেমধ্যেই রক্তপাত ঘটানোয় আগে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিতো না সাধারণ রোহিঙ্গারা। ফলে নতুন সদস্য সংগ্রহ করতে গিয়ে বেশ বেগ পেতে হতো তাদের। কিন্তু এখন গোষ্ঠীগুলো কৌশল বদল করেছে বলে জানাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে ‘অস্ত্র’ হিসেবে তারা এখন ধর্মকে ব্যবহার করছে। এক্ষেত্রে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযানকে “অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদ” হিসেবে অভিহিত করা হচ্ছে।

এছাড়া রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের জান্তা সরকার একটি সমঝোতা করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়েছে। যদিও ওই গোষ্ঠীগুলোই তার আগে মিয়ানমারের সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিল।কিন্তু সমঝোতার পর রোহিঙ্গাদের গোষ্ঠীগুলোর একটি অংশ আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে সম্মত হয়। যদিও তখনও রোহিঙ্গাদের একটা বড় অংশ মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি।কিন্তু রাখাইন রাজ্যের দখল নেওয়ার পর উত্তর রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ ওঠে।

এছাড়া বিদ্রোহী গোষ্ঠীটির নেতাদের অনেকে এমন কিছু বিতর্কিত বক্তব্য দেন, যা দেখে রোহিঙ্গারা আরাকান আর্মিকে মিয়ানমারের সামরিক বাহিনীর চেয়েও বড় হুমকি হিসেবে প্রভাবিত করে। এর মধ্যেই মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমর্থিত আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে রোহিঙ্গাদের মুসলিম পরিচয়কে সামনে আনার কৌশল নিয়েছে সশস্ত্র গোষ্ঠীর নেতারা।

সংস্থাটির মতে, আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অভিযান সফল হওয়ার সম্ভাবনা কম। এরপরও গোষ্ঠীগুলো সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়লে বাংলাদেশ সরকারের উদ্যোগ যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনি মিয়ানমারেও রোহিঙ্গাবিরোধী মনোভাব আরও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে ঢাকা ও তার নিরাপত্তা সংস্থাগুলোরও উচিত শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো এবং নাগরিক সমাজের নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ তৈরি করা।

সেইসঙ্গে, আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যোগাযোগ আরও বাড়ানো উচিত বলে মনে করছেন তারা। এছাড়া রাখাইন রাজ্যে অনানুষ্ঠানিক বাণিজ্য এবং মানবিক সহায়তা বৃদ্ধির জন্য কাজ করাও দরকার বলে উল্লেখ করা হয়েছে।

আরাকান আর্মিকে উদ্দেশ্য করে ক্রাইসিস গ্রুপ বলেছে, তাদের উচিত বাংলাদেশ সরকার ও রোহিঙ্গা শরণার্থীদের কাছে প্রমাণ করা যে রাখাইন রাজ্যের সব সম্প্রদায়ের স্বার্থ অক্ষুণ্ন রেখে তারা শাসনকাজ চালাতে পারে এবং মতপার্থক্য নিরসনে তারা রোহিঙ্গাদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক।

ট্যাগ: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অগ্রিম বুকিংয়ে জমছে না আমিরের ‘সিতারে জামিন পার’

পরবর্তী

বিগত সরকারের সময় বিচার ব্যবস্থাকে হাইজ্যাক করা হয়েছিল: টবি ক্যাডম্যান

পরবর্তী
বাংলাদেশের পতাকা উত্তোলিত ঐতিহাসিক ভবন, চ্যানেল আই লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত সরকারের সময় বিচার ব্যবস্থাকে হাইজ্যাক করা হয়েছিল: টবি ক্যাডম্যান

র‌্যাবের বিরুদ্ধে তদন্তের প্রতিবেদন উপস্থাপন করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের ঘটনায় সংস্থা হিসেবে র‌্যাব সবচেয়ে বেশি জড়িত: তদন্ত কমিশনের রিপোর্ট

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT