মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন তার কাছে ঠিকঠাক ও লাভজনক মনে হবে তখনই কেবলমাত্র ইরানের সাথে চুক্তি হবে। ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বৃদ্ধিরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এই অঞ্চলে ৩টি রণতরিসহ মোট ২৭টি জাহাজ মোতায়েন করলো ওয়শিংটন। এর মাঝেই তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সক্রিয় করেছে ইরান। ইরানের নেতৃত্বে বিভাজন নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করেছেন দেশটির শীর্ষ নেতা ও কর্মকর্তারা।







