বিনোদন

ঘুমের মধ্যে মারা গেলেন ‘রকি’ তারকা

বক্সিং চ্যাম্পিয়ন রকি' তারকার মৃত্যুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিং রিংয়ে এক তারকা বক্সার, তার শরীরের পেশী দৃশ্যমান, অন্যদিকে একজন প্রবীণ ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় আমেরিকান অভিনেতা, নির্মাতা কার্ল ওয়েদার্স মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

‘রকি’, ‘প্রিডাটর’ ছবি খ্যাত এই অভিনেতা নিজ বাড়িতে ঘুমের মাঝেই মারা গেছেন। অভিনেতার পরিবারের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে কার্ল ওয়েদার্স মারা গেছেন। তিনি আলাদা ধরনের মানুষ ছিলেন তিনি অসাধারণ জীবন কাটিয়েছেন। সিনেমা, টেলিভিশন, শিল্প এবং খেলায় তার অবদানের মাধ্যমে পুরো বিশ্ব তাকে চেনে। তিনি একজন স্নেহশীল ভাই, বাবা, দাদা, সঙ্গী এবং বন্ধু ছিলেন।’

অভিনেতা ‘রকি’, ‘রকি টু’, ‘রকি থ্রি’ এবং ‘রকি ফোর’-এ অভিনয় করেছেন। তার চরিত্রের নাম ছিল অ্যাপোলো ক্রিড। সত্তরের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত অনেকগুলো অ্যাকশন ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

সম্প্রতি স্টার ওয়ার্স সিরিজে গ্রিফ কারগা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। ‘দ্য ম্যানডালোরিয়ান’-এর জন্য এমি-তে মনোনয়নও পেয়েছেন অভিনেতা। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা।

বিষয়:রকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…