কিংবদন্তি হ্যারি পটার অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিনিধি বেলিন্ডা রাইট। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে বিবিসির এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।
একটি বিবৃতিতে রবি কোল্ট্রান এর এজেন্ট বেলিন্ডা রাইট নিশ্চিত করেছেন যে, বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই অভিনেতা স্কটল্যান্ডের ফলকির্কের হাসপাতালে মারা গেছেন।
রবি কোলট্রেন এর কর্মজীবন শুরু হয়েছিল ১৯৭৯ সালের টিভি সিরিজ প্লে ফর টুডের মাধ্যমে। এছাড়াও বিবিসি টিভি কমেডি সিরিজ এ কিক আপ দ্য এইটিজ এ অভিনয় করেও বেওশ খ্যাতি পেয়েছিলেন এ অভিনেতা।








