কক্সবাজার

গভীর রাতে ফিশিং ট্রলারে ডাকাতি, ১৫ লাখ টাকার ইলিশ লুট

ফিশিং ট্রলারে ডাকাতির দৃশ্য, লুটের ইলিশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর রাতে ফিশিং ট্রলারে ডাকাতি, ১৫ লাখ টাকার ইলিশ লুটের ঘটনা ঘটেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের পেকুয়ায় ফিশিং ট্রলারের মাঝি মাল্লাদের অস্ত্র ঠেকিয়ে ১৫ লাখ টাকার ইলিশ লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাত দল।

বৃহস্পতিবার ২২ আগষ্ট ভোররাত ২টায় উপজেলার সদর ইউনিয়ন ও উজানটিয়া ইউনিয়নের মধ্যবর্তী চিকখালী আজমখান এর বাড়ীর পার্শ্ববতি কাটাফাঁড়ি খালে এই ডাকাতি সংগঠিত হয়।

খাজা গরীব নেওয়াজ ফিশিং ট্রলারের মাঝি আবুল কালাম বলেন, সাড়ে ৩ হাজার পিস ইলিশ মাছ নিয়ে ভোলাখালের হয়ে কক্সবাজার যাওয়ার পথে বিলহাসুরা এলাকায় প্রবেশ করা মাত্র ৫০ থেকে ৬০ জনের একটি ডাকাত দল অস্ত্র নিয়ে আমাদের ট্রলারে হামলা করে সব মাছ লুট করে নিয়ে যায়।

সশস্ত্র ডাকাত দল আমাদের ট্রলারের সবজেলেদের পিটিয়ে জখম করে মোবাইল ফোন নগদ টাকা ছিনিয়ে নেয়। এসময় আমি পালিয়ে পার্শ্ববর্তি সোনালী বাজার নামক স্থানে আশ্রয় নিয়।

ফিশিং ট্রলারের মালিক চট্টগ্রামের আনোয়ার কাজেম আলী ও হোসেন জানান, ট্রলার ডাকাতির খবর পেয়ে পেকুয়ায় আসি এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি, ডাকাতরা ট্রলারে থাকা মাঝি ও জেলেদের পিটিয়ে জখম করে সব ইলিশ মাছ লুট করে নিয়ে যায়, এতে ফিশিং ট্রলারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…