চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে প্রবাসী পরিবারের দুই কোটির মালামাল ডাকাতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
অপরাধ, জনপদ, ফেনী
A A
ঘর থেকে চুরি হওয়া মালামাল ও পোশাকের বিশাল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক সুইডেন প্রবাসীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো ও নগদ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টারবাড়িতে ঘটনাটি ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে আজিজ উল্যা মাস্টারের ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেইটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। পরে লোকজনকে বেঁধে ঘরে থাকা ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র প্রায় ২ কোটি টাকার মালামাল লুটে করে নিয়ে গেছে।

জানা গেছে, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন এবং বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করেন। বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনের প্রায় ৭০ ভরি স্বর্ণ ডাকাতরা হাতিয়ে নেয়।

স্থানীয়রা জানান,  এলাকার কতিপয় সন্ত্রাসীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযানসহ মামলার প্রস্তুতি চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনীতে ডাকাতিসুইডেন প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT