চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনে-দুপুরে ছিনতাই

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৭:৪৯ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
শিক্ষা
A A
তিন যুবক বসে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনে-দুপুরে ছিনতাই করার সময় তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তারা।

মঙ্গলবার ১১ জুন বেলা ১১টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মীর মশাররফ হোসেন হলগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন: ক্যাম্পাসের রিকশাচালক আরিফুল ইসলাম হৃদয় (১৭), বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ক্লিনারের ছেলে আদনান (১৪) ও জাবি সংলগ্ন ডেইরি ফার্ম হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর (১৩)।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থী সাভার থেকে জাবিতে ঘুরতে আসেন। একপর্যায়ে তারা মীর মশাররফ হোসেন হলের দিকে যাওয়ার সময় তাদের পথরোধ করেন রিকশাচালক আরিফুল। এসময় আরিফুল ওই দুই শিক্ষার্থী বহিরাগত নিশ্চিত হলে আদনানকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। কিছুক্ষণ পরে আদনান এসে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৩০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই পরিচয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। তারা ভুক্তভোগী দুই শিক্ষার্থীদের সুন্দরবন (বিশ্ববিদ্যালয়ের স্থানীয় নাম) এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এ সময় ঘটনাস্থলে নিরাপত্তা শাখার কর্মকর্তারা উপস্থিত হয়ে অভিযুক্তদের হাতেনাতে আটক করে।

ভুক্তভোগী সাদিক বলেন, ‘আমরা দুজন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলাম। মুক্তমঞ্চের পাশে যাওয়ার পর আমাকে একজন ডেকে নিয়ে যায়। আমার কাছে পরিচয় জানতে চায়। কথা বলার এক পর্যায়ে আমার কাছ থেকে মোবাইল ও ৩০০ টাকা কেড়ে নেয় তারা। নিরাপত্তা শাখার কর্মকর্তারা সেখানে উপস্থিত হলে তারা মোবাইল ফেলে দেয়।’

এদিকে, ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন অভিযুক্তরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ২৪ ঘণ্টা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আমাদের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয় এবং তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। আপাতত তাদের পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত হয়েছে।’

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়দিনে দুপুরে ছিনতাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কাকে রুখে দিতে প্রস্তুত নেপাল

পরবর্তী

‘সুপার এইট’ মিশনে ওয়েস্ট ইন্ডিজে এখন বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটাররা বিমানবন্দরে আসার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুপার এইট’ মিশনে ওয়েস্ট ইন্ডিজে এখন বাংলাদেশ

তাহসান, মিথিলা ও অন্য অতিথিরা এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মঞ্চে তাহসান-মিথিলা

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT