ঘূর্ণিঝড় মিধিলি: পটুয়াখালীতে বৃষ্টি ও জোয়ারে প্লাবিত রাস্তাঘাট

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি ও জোয়ারে জলাবদ্ধ রাস্তা ও যানবাহন চলাচল বন্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে স্বাভবিকের চেয়ে ২-৩ ফুট উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের চর ও নিম্নাঞ্চল। বৃষ্টি ও জোয়ারে প্লাবিত হয়েছে জেলা শহরের রাস্তাঘাট। তলিয়ে গেছে চরাঞ্চলের আগাম তরমুজ ক্ষেত।
ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা আকারে ঝড়ো বাতাস বইছে। বিভিন্ন এলাকায় বিস্তীর্ন জমির আমন ধান ক্ষেতে লুটিয়ে পড়েছে। বিনষ্ট হয়েছে সবজি ক্ষেত।
জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকায় মোবাইল নেট ওয়ার্ক বন্ধ রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






