শিক্ষা

ফেব্রুয়ারিতেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ের প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ের প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের রোডম্যাপ এ মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে রাকসু নির্বাচনের আয়োজন করা। যা সারদেশের জন্য রোল মডেল হবে। এজন্য আমাদের সংস্কার কমিশন কাজ করছে। আমরা আশা করছি, এ মাসেই আমরা রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। যেখানে তফশিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দ্রুত চান শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, ঐক্যমত ও নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তাগিদ দিয়ে রাকসুর গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনী পরিবেশ ও লেজুড়বৃত্তি রাজনীতি নিয়ে প্রশ্ন করলে উপাচার্য বলেন, আমরা ইতিমধ্যে তিন দফা শিক্ষার্থীদের সাথে বসে আলাপ আলোচনা করেছি। সেখানে শিক্ষার্থীরা ভালো পরামর্শ দিয়েছেন। সেগুলো আমরা নথিবদ্ধ করেছি।

তিনি বলেন, রাকসু সংস্কার কমিটি সেগুলো পর্যালোচনা করে একটা খসড়া নীতিমালা তৈরি করবে। যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। সেটার বিষয়ে পর্যালোচনা মন্তব্য থাকলে সেগুলো লিখিত আকারে জানানোর জন্য শিক্ষার্থীদের একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। এরপর তফশিল ঘোষণা করা হবে।

বিষয়:রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় রোডম্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…