চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিতুমীর শিক্ষার্থীদের সড়ক-রেল অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। অবরোধের কারণে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রথমে মহাখালী সড়ক অবরোধ করেন। পরে রেললাইনে চলে গেলে রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন বলেন, শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেওয়ায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে এবং মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেয়। এ সময় তারা একটি ট্রেন থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক ওই ট্রেনটি থামাতে না পেরে চলতে থাকে। ট্রেনটি চলতে থাকায়, শিক্ষার্থীরা মিছিল থেকে ট্রেনের দিকে ঢিল ছুঁড়তে থাকে। এর ফলে ট্রেনে থাকা এক শিশু এবং আরও কিছু যাত্রী আহত হন। প্রাথমিকভাবে আহত শিশু ও অন্যদের পরিচয় জানা যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি যখন মহাখালী রেলগেট অতিক্রম করছিল, তখন বিক্ষোভকারীরা ট্রেনটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি ততক্ষণে গতি সম্পন্ন হয়ে যায়, তাই তাৎক্ষণিকভাবে থামানো সম্ভব হয়নি। এর মধ্যে কিছু বিক্ষোভকারী ট্রেনের দিকে ঢিল ছুঁড়তে থাকে। এই ঘটনায় কয়েকজন আহত হন।

এদিকে, শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন। এর ফলে বনানী থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেট পর্যন্ত সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে এবং সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

Reneta

রেলওয়ে কন্ট্রোল রুম জানায়, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাখালী এলাকায় দুটি আন্তঃনগর ট্রেন আটকে গেছে। এর মধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। সেদিনও তারা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন, ফলে মহাখালী, বনানী, গুলশান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিতুমীর কলেজতিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

কবে আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’?

জুন ১৮, ২০২৬

ভালো নেই চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, আছেন আইসিইউতে

জুন ১৮, ২০২৬

সার্কাস ও যাত্রাপালায় সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় সংস্কৃতিমন্ত্রীর

জুন ১৮, ২০২৬

মেসিকে ফাউল না দেয়ায় চটেছেন সাউথ আফ্রিকা কোচ

জুন ১৮, ২০২৬

লাইলী বাউলকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT