চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ৩ জন নিহত

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৮:২৩ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে গুরুতর ১৯ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের রামডুবি ব্যাংকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি এ.এন.এম. মাসুদ জানান, আহসান পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৮১) নামে একটি নৈশকোচ পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীরা জানান, দ্রুতগামী বাসটি গাছের সাথে ধাক্কা লাগার পর বিকট শব্দ হয়। শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসে। ভয়াবহ এই দুর্ঘটনা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

Reneta

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকর্মীরা বিধ্বস্ত বাস থেকে হতাহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দিনাজপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২ জনের লাশ উদ্ধার করা হয়। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরনিহত ৩সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

জুলাই ১৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই ১৪, ২০২৬

ভোলায় বাড়ছে বোম্বাই বা নাগা মরিচের চাষ

জুলাই ১৪, ২০২৬

সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন: বিরোধীদলের ওয়াক আউট

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT