আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

নদীতে ডুবে যাওয়া নৌকা ও উদ্ধারকর্মীরা, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ডুবে যাওয়া নৌকা ও উদ্ধারকর্মীরা, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্র সরকারের একটি বাস আজ এক দুর্ঘটনায় মধ্য প্রদেশের নর্মদা নদীতে পড়ে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মোট ১৫ জন যাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্দোর থেকে পুনেগামী বাসটি মধ্যপ্রদেশের ধর জেলার খালঘাট এলাকায় আগ্রা-মুম্বাই হাইওয়েতে একটি সেতুর রেলিং ভেঙে ছিটকে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাসটি ইন্দোর নগরী থেকে সকাল ৭টা ৩০ মিনিটে অমলনার অভিমূখে যাত্রা শুরু করে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…