চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বাঁচাতে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। ভারতে টেস্ট ও টি-টুয়েন্টিতে হোয়াইটশওয়াশের পর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে ঘরেও একই চিত্র ছিল। এমনকি সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৯২ রানের বড় ব্যবধানে হেরে গেছে লাল-সবুজ দল। দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে টিম টাইগার্স।

শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। আফগানদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্ত’র দল। বিপরীতে হারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসাটা নিশ্চিতই। আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। জ্বরের কারণে স্কোয়াডে নেই আরেক উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তাতে সুযোগ পেতে পারেন তরুণ জাকের আলী অনিক। স্কোয়াডে আরেকজন উইকেটরক্ষক-ব্যাটার আছেন জাকির হাসান।

অন্যদিকে ভিসা জটিলতায় দেরিতে দলের সঙ্গে যোগ দেন স্পিনার নাসুম আহমেদ এবং পেসার নাহিদ রানা। প্রথম ম্যাচে পেসাররা ভালো করলেও স্পিনাররা সেরাটা দিতে পারেননি। ছিলেন না কোনো বাঁহাতি স্পিনার। সহ-অধিনায়ক অলরাউন্ডার মিরাজের একাদশে থাকাই স্বাভাবিক। জায়গা হারাতে পারেন লিগ স্পিনার রিশাদ হোসেন। পরিবর্তে আসতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআরব আমিরাতদ্বিতীয় ওয়ানডেবাংলাদেশমুশফিকরিশাদলিড স্পোর্টসশান্তশারজাহসম্ভাব্য একাদশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT