চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১:১৬ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে পরিস্থিতি স্বাভাবিক থাকায় শহরে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। আজ রোববার সকাল ১১টায় এ সিদ্ধান্ত হয়েছে। রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে।

তাছাড়া আজ সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটিতে সংঘর্ষ পরবর্তী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা, প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। এ সময় সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, বর্তমানে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটিতে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

Banglabid

তিনি বলেন, রাঙ্গামাটি অনাকাঙ্খিত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ক্ষয়ক্ষতি নিরুপণে জেলায় একটি কোর কমিটি গঠন করা হয়েছে, তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে জেলা প্রশাসনকে দিলে আমরা তা মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করবো। আশা করছি ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।

জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জানান, গত ২০ তারিখে রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ২টি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সহিংসতায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকেই সেনাবাহিনী, পুলিশ, বিজিবির অতিরিক্ত টহলদল শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। বর্তমানে রাঙ্গামাটি শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে।

Reneta

এদিকে, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে গত শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে এবং গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটও চলছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সম্প্রীতি সভার আয়োজন করেছে জেলা প্রশাসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪৪ ধারা প্রত্যাহারসস্প্রীতি সভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে ইলিশ রপ্তানির প্রতিবাদে লিগ্যাল নোটিশ

পরবর্তী

উপাচার্য নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পরবর্তী
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপাচার্য নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকরা কাজের জন্য আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT