চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণের চাপে সোনা লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড, আটক মসজিদের মোয়াজ্জিন

মুসলেম উদ্দীন আহমেদমুসলেম উদ্দীন আহমেদ
৫:২৫ অপরাহ্ণ ৩০, জুন ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নাজমা আলম নাজু (৫১) হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় চৌরাস্তা জামে মসজিদের মোয়াজ্জিন মোশারফ হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) টাঙ্গাইল সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার এসএম রেজুয়ান সিদ্দিকী জানায়, প্রাথমিক তদন্তে আটক মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন।

তিনি নিহত নাজমা আলম নাজুর একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি পরিকল্পিতভাবে নাজমা আলম নাজুর ঘরে প্রবেশ করেন।

পুলিশের ভাষ্যমতে, সোনা-গয়না লুটের উদ্দেশ্যে তিনি নাজমা আলম নাজুর ঘরে ঢুকে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিষয়টি ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় নাজমা আলম নাজুকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তদন্তে সংগৃহীত বিভিন্ন আলামত, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোশারফ হোসেনকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে হয়েছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়ি থেকে নাজমা আলম নাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলসোনা লুটসোনা লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT