চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি ২৬ আগস্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৩৯ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, দেশের বিচার বিভাগীয় কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানি আগামী ২৬ আগস্ট।

বৃহস্পতিবার ২১ আগস্ট জামায়াত ইসলামীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিভিউ আবেদনগুলো শুনানির জন্য মেনশন করলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।

এবিষয়ে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘রিভিউ আবেদনটি মেনশন করেছিলাম, যেন যেন দ্রুত শুনানি করা হয়। বিষয়ের গুরুত্ব বিবেচনায় টপ আইটেম হিসেবে আগামী ২৬ আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে। সব পক্ষকেই ইনফর্ম করা হবে যেন তারা শুনানির জন্য প্রস্তুত থাকেন।’

Banglabid

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি আবেদন করে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থারিভিউ শুনানিসংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে ডিসির দায়িত্বে সারওয়ার আলম

পরবর্তী

জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি

পরবর্তী
ইসি বৈঠকে জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি

যুক্তরাষ্ট্রে বৃহৎ সয়াবিন ব্যবসা ও নেটওয়ার্কিং সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন ব্যবসা ও নেটওয়ার্কিং সম্মেলন

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা, রাজি এ ফরোয়ার্ড

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT