রেস্টুরেন্টের ওয়েটার থেকে অল্প সময়ে শত কোটি টাকার মালিক হয়েছেন মুক্তার হোসেন। রাজধানীতে রয়েছে তার সাতটি মদের বার। এগুলোর একটিতে গোয়েন্দা অভিযানের পর পালিয়ে গেছেন তিনি। অন্য ঘটনায়, দাতব্য প্রতিষ্ঠানের গ্রিল কেটে এতিম শিক্ষার্থীদের জন্য রাখা টাকা চুরি করে পুলিশের হাতে ধরা পড়েছেন গ্রিলকাটা চোর হিসেবে পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড মনির।






