চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা প্রতিহত করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা বন্ধের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ মঙ্গলবার ১১ এপ্রিল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একথা সকলেরই জানা যে বাঙালি জাতির ভিত্তি হলো আমাদের হাজার বছরের ঐতিহ্যপূর্ণ বাঙালি সংস্কৃতি। এ সংস্কৃতির নানা উপাদান মানুষে মানুষে মৈত্রীর বন্ধন এবং মানবিকবোধকে জাগ্রত করে। কিন্তু আমরা দীর্ঘদিন যাবত লক্ষ্য করছি, মুক্তিযুদ্ধের চেতনা-বিরোধী একটি শক্তি বাংলা নববর্ষ এবং আমাদের ঐতিহ্য ও শুভ’র প্রতীক মঙ্গল শোভাযাত্রা নিয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক মন্তব্য করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।

সম্প্রতি এই কাজে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রা বন্ধের লক্ষ্যে প্রথমে আইনী নোটিশ এবং পরে রিট দাখিল করায় আমরা বিস্মিত হয়েছি।

বাঙালি সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা এবং বাঙালির আবেগ অনুভূতির প্রতি সামান্যতম শ্রদ্ধা না থাকা ব্যক্তির কোনভাবেই আইন পেশার মতো দায়িত্বশীল কাজে যুক্ত থাকা উচিত নয়। আমরা এ বিষয়ে বার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে বাঙালি সংস্কৃতি, বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা বিরোধী যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করছি।

একইসাথে আমরা দেশবাসীকে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন এবং ব্যাপকভাবে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানাই।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলা নববর্ষমঙ্গল শোভাযাত্রাসম্মিলিত সাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩: ফাইনাল মহারণ শনিবার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT