চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের দাবি নাকচ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A
স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুরি-ডাকাতি-ছিনতাই ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। পরিস্থিতি উন্নতি হবে জানিয়ে এমন দাবি নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।

রোববার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে তিনি এ কথা বলেন।

তিনি জানিয়েছেন, তারা যে কারণে পদত্যাগ করতে বলছেন, সেই পরিস্থিতির উন্নতি করতে পারলে তো পদত্যাগের প্রশ্ন আসবে না।

সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে— উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তারা টহল কার্যক্রম আরও বাড়াবে। আগামীকাল (সোমবার) থেকে যেন কোথাও কিছু না ঘটে, সে ব্যাপারে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) ব্যবস্থা নেবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে কার্যক্রম করতে না পারে, তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব।’

সবাই পদত্যাগ দাবি করেছেন, আপনিও কি তাই ভাবছেন— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন— উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন।

রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই দুই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল ছেড়ে রাজপথে নেমে আসেন।

ট্যাগ: ছিনতাইস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের দৃশ্যে জনমনে আতঙ্ক, নিরাপত্তা প্রশ্নে ক্ষোভ

পরবর্তী

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

পরবর্তী
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ও ক্ষতিগ্রস্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

অর্থ উপদেষ্টার রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: অর্থ উপদেষ্টা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT