সুইজারল্যান্ডের একটি গ্রামের বাসিন্দাদের অতিসত্বর বাক্সপেটরা গুছিয়ে গ্রাম ছাড়তে বলা হয়েছে। গ্রামের পাশের পাহাড় থেকে দুই মিলিয়ন ঘনমিটার শিলা আলগা হয়ে আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকায় ভেঙে পড়বে। তাই এই দানব রকস্লাইড থেকে পালিয়ে যেতে বলা হয়েছে গ্রামবাসীদের।
প্রায় ৭০ জন অধিবাসীর গ্রামটিতে উচ্ছেদের এই আদেশ একেবারেই বিরল নয়।
গ্রাউবেন্ডেনের পূর্ব ক্যান্টনে অবস্থিত এই অঞ্চলটিকে আপাতত ভূতাত্ত্বিক ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে। গ্রামটি যেখানে তৈরি হয়েছে জায়গাটি ধীরে ধীরে উপত্যকার দিকে তলিয়ে যাচ্ছে। যার ফলে গির্জার চূড়া হেলে পড়েছে এবং ভবনগুলিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে।
এলাকাটির ভূত্বকের পরিবর্তনকে স্থিতিশীল করার জন্য কাজ চলছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, গ্রামের উপরের পর্বতটি ভেঙে পড়তে শুরু করেছে।
গ্রামবাসীরা উপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ার সাথে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তবুও কেউ ভাবেননি যে, তাদের এত তাড়াতাড়ি গ্রাম ছেড়ে চলে যেতে হবে।
ঠিক কীভাবে পাহাড়টি ভেঙ্গে পড়বে সেটি এখনও স্পষ্ট নয়। তবে এটি ব্রিয়েঞ্জকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জীবন বাঁচাতে সমস্ত গ্রামবাসীকে শুক্রবারের মধ্যে গ্রাম ছেড়ে বের হয়ে যেতে বলা হয়েছে।







