শিক্ষা

শৃঙ্খলা পরিপন্থীতে অভিযুক্ত শাবিপ্রবি ছাত্রীর আবাসিক সিট বাতিল

শৈশব বিশ্ববিদ্যালয়, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের প্রবেশদ্বার।. Channel i News - চ্যানেল আই নিউজ

শৈশব বিশ্ববিদ্যালয়, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের প্রবেশদ্বার, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রীর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের ঘটনায় তার আবাসিক সিট বাতিল করেছেন হল কর্তৃপক্ষ।

সোমবার ১০ জুন বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।

এক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে হল প্রভোস্ট হলের আবাসিক ছাত্রীদের নিয়মাবলীর ৭ নং ধারা লঙ্ঘন করার প্রমাণ পেয়েছেন। অতএব, প্রভোস্ট ও সহকারী প্রভোস্টের সিদ্ধান্তক্রমে সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাজিয়া পারভিন এর সিটটি বাতিল করা হল।

বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি ঘটনার তদন্ত করে অভিযুক্ত ছাত্রীর সিট বাতিলের সুপারিশ করে।

এর আগে, রোববার ঘটনার অধিকতর তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন। এছাড়া সদস্য হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. নিলুফা আক্তার, পরিসংখ্যান বিভাগের ড. কানিজ ফাতেমা ফেরদৌসি, শাহপরান হলের প্রভোস্ট স্থপতি কৌশিক সাহা ও সহকারী প্রভোস্ট মিজানুর রহমান।

বিষয়:শাবিপ্রবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…