চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
একজন ব্যক্তির হাতে মার্কিন ডলার নোটের সংগ্রহ দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা ও কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলার।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম–৬) পদ্ধতি অনুসারে হিসাব করলে বাংলাদেশের নিট রিজার্ভ ২৮.৫১ বিলিয়ন ডলার।

রেমিট্যান্সে জোরালো প্রবৃদ্ধি
ডিসেম্বর মাসজুড়ে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। চলতি বছরের ১ থেকে ২৯ ডিসেম্বর সময়ে দেশে এসেছে ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের ২ দশমিক ৫২ বিলিয়ন ডলারের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। একদিনের হিসাবেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী ছিল। ২৯ ডিসেম্বর দেশে এসেছে ১০৫ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্সের চিত্র আরও ইতিবাচক। জুলাই ২০২৫ থেকে ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে দেশে এসেছে মোট ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা অব্যাহত
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত ডলার কিনছে। ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক ৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৯ মিলিয়ন ডলার কিনেছে। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা, যা একইসঙ্গে কাট-অফ রেট হিসেবেও নির্ধারিত হয়।

Reneta

এর ফলে শুধু ডিসেম্বর মাসেই বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ০১ বিলিয়ন ডলার। আর চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট কেনা হয়েছে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় ভূমিকার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে স্থিতিশীলতা ফিরছে, তা অর্থনীতির জন্য স্বস্তির বার্তা। এতে আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক ঋণের কিস্তি দেওয়া এবং বাজারে ডলারের চাপ কমাতে সহায়ক হবে।

তবে তারা সতর্ক করে বলছেন, আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে নিট রিজার্ভের হিসাবই প্রকৃত সক্ষমতা বোঝায়। তাই, রিজার্ভের এই উন্নত ধারা ধরে রাখতে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখা এবং বৈদেশিক লেনদেনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মুদ্রা তহবিলবৈদেশিক মুদ্রার রিজার্ভরেমিট্যান্স প্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT