চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২১ জেলে উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:১৮ অপরাহ্ণ ৩১, মে ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ভাসমান ট্রলার থেকে জেলেদের উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার উপকূলবর্তী গভীর সাগরে একটি মাছ ধরার ট্রলার ১০ দিন ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ২১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (৩১ মে) দুপুরে কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।

উদ্ধার হওয়া ২১ জেলে ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা। তারা একই এলাকার জনৈক ব্যক্তির মালিকানাধীন এফভি জুনায়েদ নামক ট্রলারের জেলে।

Banglabid

উদ্ধার হওয়া জেলেদের বরাতে লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, গত ১৬ মে ভোলা জেলার মনপুরা এলাকা থেকে ২১ জন জেলে এফভি জুনায়েদ নামক একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে গত ২০ মে গভীর সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি সাগরের জনশূণ্য এলাকায় ভাসতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার বিকালে ট্রলারটি কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল দূরবর্তী এলাকায় পৌঁছলে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এতে ভাসমান অবস্থায় থাকা জেলেরা বিপদের কথা ট্রলার মালিককে ফোনে অবহিত করেন।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রলারটির মালিক দুর্ঘটনা কবলিত জেলেদের সাগরে ভাসমান থাকার বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে অবহিত করেন। তবে সাগরে ট্রলারটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। তারপরও খবর পেয়ে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর আলাদা দল ট্রলারে থাকা জেলেদের উদ্ধার অভিযান শুরু করে।

লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, বুধবার দুপুরে কোস্টগার্ডের উদ্ধারকারি জাহাজ ‘সবুজ বাংলা’ দুর্ঘটনা কবলিত ট্রলারটিকে গভীর সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ট্রলারটিতে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে।

Reneta

উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছে, এফভি জুনায়েদ এর জেলে ৫ দিনের জন্য জ্বালানী ও খাদ্যসহ প্রয়োজনী সামগ্রী মজুদ করে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু যাত্রার ৪ দিনের মাথায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে মজুদ খাবার ও জ্বালানী শেষ হয়ে যাওয়ায় জেলেরা দুঃশ্চিন্তায় পড়ে যান।

কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, গভীর সাগরে দুর্ঘটনা কবলিত ট্রলারটির জেলেদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে বিকাল সোয়া ৫টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে উদ্ধার হওয়া জেলেদের ফিরিয়ে আনা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেদের স্ব-স্ব বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈধপথে রেমিট্যান্স বাড়াতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভা

পরবর্তী

একই দিনে ঢাকায় ‘স্পাইডারম্যান’ এবং কোরিয়ান ‘৬/৪৫’

পরবর্তী
একজন তরুণ সেনা পোশাক পরা, ছবি হাতে, সিনেমার পোস্টার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে ঢাকায় ‘স্পাইডারম্যান’ এবং কোরিয়ান ‘৬/৪৫’

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লোগো, শিক্ষকদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূস আইনের উর্ধ্বে নন: ঢাবি শিক্ষক সমিতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT