আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষে লড়াইয়ে এগিয়ে রিপাবলিকানরা

জো বাইডেনের ছবি, তিনি মার্কিন প্রেসিডেন্ট, নির্বাচনী ফলাফলের বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে লড়াইয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। উচ্চকক্ষ সিনেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রিপাবলিকানরা ৪৯টি আসন নিশ্চিত করেছে। সিনেটের নিয়ন্ত্রণ নিতে দলটির প্রয়োজন আর ২টি আসন। ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ৪৮টি আসনে। ফলাফলের অপেক্ষায় থাকা নেভাডায় রিপাবলিকান ও অ্যারিজোনায় ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। প্রত্যাশা অনুযায়ী ফল আসলে চূড়ান্ত বিজয় নির্ধারণ করবে জর্জিয়ার দ্বিতীয় দফার ভোট। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। রিপাবলিকানরা এ পর্যন্ত ২শ’ ৮টি আসনে জয় পেয়েছে, ডেমোক্র্যাটদের ঝুলিতে এসেছে ১শ’ ৮৮টি আসন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…