লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশির প্রত্যাবাসনের জন্য বিমানবন্দরে ভিড় ও যাত্রীর অপেক্ষা।. Channel i News – চ্যানেল আই নিউজ
লিবিয়ার ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
মঙ্গলবার ২৮ নভেম্বর ভোর ৫টায় ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় একটি চাটার্ড ফ্লাইটে তাদের দেশে আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিক ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।



