চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের দায়িত্ব নেয়ার জন্য পদত্যাগ করলেন সৌদি কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নেয়ার জন্য পদত্যাগ করেছেন কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেয়ার কারিগর সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড। লা ব্লুজদের সাবেক কোচ কোরিন ডায়াকারের স্থলাভিষিক্ত হবেন ৫৪ বর্ষী রেনার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হার্ভে রেনার্ডের অনুরোধের ভিত্তিতে সৌদি আরব ফুটবল ফেডারেশনের ডিরেক্টর তার সঙ্গে চুক্তি শেষ করতে সম্মত হয়েছেন। দুপক্ষের মধ্যে চুক্তি শেষ করতে আইনি প্রক্রিয়া হয়েছে। প্রেসিডেন্ট এবং সৌদি ফুটবল ফেডারেশন ডিরেক্টর রেনার্ডের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করছেন।’

রেনার্ডের সৌদি আরবের কোচের দায়িত্বে থাকার কথা ছিল ২০২৭ সাল পর্যন্ত। এবছর জুলাইয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হতে চলা মেয়েদের বিশ্বকাপের আগে ফ্রান্সের দায়িত্ব নিতে চলেছেন তিনি।

Banglabid

‘সৌদি ফুটবলের উন্নতি এবং ভালো প্রতিচ্ছবি বিশ্বকে দেখাতে পেরে গর্ববোধ করছি। সময় এসেছে আমার অন্য দিগন্তে উড়ে যাওয়ার, তবে এই স্মৃতিগুলো আমার মধ্যে খোদাই করা থাকবে।’ দায়িত্ব ছাড়ার পর বলেছেন রেনার্ড।

২০১৯ সালে রেনার্ড সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন এবং বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারে তার দল। তার অধীনে সৌদি আরব সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআর্জেন্টিনানিউজিল্যান্ডফ্রান্সলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT