পারিশ্রমিক বকেয়াজনিত ইস্যুতে রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশি ক্রিকেটার ছাড়াই বিশেষ অনুমোদন নিয়ে খেলেছিল দুর্বার রাজশাহী। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুই বিদেশিকে নিয়ে নেমেছে দলটি। একাদশে ফিরেছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার রায়ার্ন বুর্ল ও আফগানিস্তান পেসার আফতাব আলম।
সোমবার সিলেটের বিপক্ষে টসে জিতেছে রাজশাহী। আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাসকিন আহমেদ। দুই বিদেশি একাদশে ফেরায় সবশেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন মোহর শেখ ও মিজানুর রহমান। লাহিরু সামারাকুনসহ আরও কয়েকজন বিদেশি মাঠে আসলেও একাদশে রাখা হয়নি তাদের।
বিপিএলে চলতি আসরে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে নেমেছে রাজশাহী। সিলেটকে হারাতে পারলে প্লে-অফে খেলার আশা টিকে থাকবে দলটির। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা। সিলেটের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। ১০ ম্যাচে কেবল ৪ পয়েন্ট নিয়ে তলানিতে তারা।
রাজশাহী একাদশ: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ (অধিনায়ক), জিসান আলম, ইয়াসির আলি রাব্বি, আকবর আলি, রায়ান বুর্ল, সানজামুল ইসলাম, আফতাব আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, এস এম মেহোরাব হোসেন ও সাব্বির হোসেন।







