চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ে ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১.৭০ বিলিয়ন ডলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রবাসীদের আয় নিয়ে এসেছে স্বস্তির বার্তা। মাসের প্রথম ২১ দিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৬৯ কোটি ৬০ লাখ (প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৬০৬ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা ধরে)।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এবারে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। ২০২৪ সালের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে এসেছিল ১৪৩ কোটি ডলার। সে হিসেবে এ বছর একই সময়ে অতিরিক্ত এসেছে ২৬ কোটি ৬০ লাখ ডলার টাকায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ২৩২ কোটি।

জুনে ছিল রেমিট্যান্স প্রবাহের তৃতীয় সর্বোচ্চ মাস

২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি টাকার সমান। ওই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা ১ হাজার ১৪৭ কোটি টাকার বেশি।

এটি বাংলাদেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে, চলতি বছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার এবং মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

পুরো অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২৬ দশমিক ৮ শতাংশ

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত প্রবাসী আয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছর ২০২৩-২৪ এ রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ফলে বছরে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার বা ২৬ দশমিক ৮ শতাংশ।

মাসওয়ারি রেমিট্যান্স তালিকা (২০২৪-২৫ অর্থবছর)

জুলাই মাসে ১৯১ কোটি ৩৮ লাখ ডলার, আগস্ট মাসে ২২২ কোটি ১৩ লাখ ডলার, সেপ্টেম্বর মাসে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবর মাসে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বর মাসে ২৬৪ কোটি ডলার, জানুয়ারি মাসে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি মাসে ২৫৩ কোটি ডলার, মার্চ মাসে ৩২৯ কোটি ডলার, এপ্রিল মাসে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং জুন মাসে ২৮২ কোটি ডলার এসেছে।

বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারি প্রণোদনা, হুন্ডি দমন ও প্রবাসীদের উৎসাহিত করতে নেয়া নানা উদ্যোগ এর পেছনে বড় ভূমিকা রাখছে। এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

ট্যাগ: ১ দশমিক ৭০ বিলিয়ন ডলারজুলাই মাসরেমিট্যান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজায় অনাহারে চার শিশুসহ আরও ১৫ ফিলিস্তিনির মৃত্যু

পরবর্তী

রাজধানীসহ আশপাশের এলাকায় বাড়বে গরম

পরবর্তী
ঢাকার আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টি হতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ আশপাশের এলাকায় বাড়বে গরম

বিমান দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যরা বিমানবন্দরে অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বিধ্বস্তের ঘটনায় বোনের পরে শিশু নাফির মৃত্যু

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT