পবিত্র ঈদ উৎসবের আগে দেশের রেমিট্যান্স প্রবাহ দ্রুত বৃদ্ধি পেয়েছে। জুনের প্রথম ২৩ দিনে এর পরিমাণ দাঁড়িয়েছে ১.৭৯ বিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে এর পরিমাণ ছিল ১.৬৯ বিলিয়ন ডলার এবং এপ্রিলে ১.৬৮ বিলিয়ন ডলার।
১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে দেশে সবচেয়ে বেশি ২৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক এর মাধ্যমে এসেছে ১১৫ মিলিয়ন ডলার এবং বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৪ মিলিয়ন ডলার।







