অর্থনীতি

জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১.৯৩৩ বিলিয়ন ডলার

বৃদ্ধ ব্যক্তির হাতে মার্কিন ডলার নোটের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধ ব্যক্তির হাতে মার্কিন ডলার নোটের সংগ্রহ, অর্থনৈতিক লেনদেনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে ২৩.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৩৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে বাসস এ তথ্য জানায়।

গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫৫৯ মিলিয়ন ডলার।

প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ।

পূর্ববর্তী অর্থবছরে (অর্থবছর ২০২৩-২৪) প্রাপ্ত ২৩.৯১ বিলিয়ন ডলারের তুলনায় রেমিটেন্স প্রবাহ ২৬.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিষয়:বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলার রেমিট্যান্স প্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…