চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন স্মরণে ‘শব্দে-নৈঃশব্দে’

স্মরণানুষ্ঠান হবে কলাকেন্দ্রে, দেখানো হবে চলচ্চিত্র ও ভিডিও ইন্সটলেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন স্মরণে ছবি, বাংলা সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র আন্দোলন কর্মী, শিক্ষক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন-এর ৬১তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। এ উপলক্ষে ঢাকার লালমাটিয়ার কলাকেন্দ্রে আয়োজন করা হয়েছে স্মরণ অনুষ্ঠান ‘শব্দে-নৈঃশব্দে’।

২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে চলবে চলচ্চিত্রকার অঞ্জনের নির্মিত ও অনুপ্রাণিত কাজের চলচ্চিত্র প্রদর্শনী এবং ভিডিও ইন্সটলেশন।

খবরটি জানিয়ে নিজের ফেসবুকে নির্মাতার দাম্পত্যসঙ্গী ও খ্যাতিমান সাহিত্যিক শাহীন আখতার লিখেন, “বছর গড়াতে লাগল। মৃত্যুর ৯ মাস ৩ দিন পর, অঞ্জনের জন্মদিন ২৭ নভেম্বর। জন্মদিন তো উৎসব ও তা উদযাপনের। এই উদযাপন খুব পছন্দ করতো অঞ্জন। সাড়ম্বরে দিনটি পালন করে আনন্দ পেতো। গত বছর ভারতীয় শহর বেঙ্গালোরে ওর জন্মদিন হাজির হয়, যখন লিভার ট্রান্সপ্লান্টের অনিশ্চয়তায় আমরা জেরবার হচ্ছি। অঞ্জনের ভীষণ মন খারাপ – এমন বাজে জন্মদিন ওর কখনো হয়নি। ‘পরের বার হবে,’ আমি জোর দিয়ে বলেছিলাম। ‘পরের বার দারুণ একটা জন্মদিন হবে, নতুন জীবন ফিরে পাওয়া একজন রোগমুক্ত সুস্থ মানুষের জন্মদিন।’ অঞ্জন নতুন জীবন ফিরে পায়নি। আমার প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণ করতেই যেন ও চলে গেল। এবার আমি, আমার ও অঞ্জনের বন্ধুদের হাত ধরে জন্মদিনটা ঘরের বাইরে নিয়ে এসেছি। অঞ্জন মুখর ও মৌন এখানে। যেমন করে ঘুমে ও নির্ঘুমে শব্দে-নৈঃশব্দে, আলো-আঁধারে ও আসে, তেমনি তার সৃষ্টিশীলতা, উচ্ছলতা, ভালোবাসা, বিমর্ষতা, রোগযন্ত্রণা ও শেষযাত্রা নিয়ে হাজির হয়েছে এখানে। একটি শোকাকুল পরিবেশেও জন্মদিন উদযাপন হয়তো অর্থবহ হতে পারে।”

১৯৬৪ সালের ২৭ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করা চলচ্চিত্রকার অঞ্জন গত ২৪ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বাবা মিজানুর রহিম ছিলেন ভাষাসৈনিক, লেখক ও সংস্কৃতিকর্মী; মা রবীন্দ্রসংগীত শিল্পী।

গ্র্যাজুয়েশনের পর তিনি উচ্চশিক্ষার জন্য ভারতের পুনা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানে ১৯৯০ সালে আন্তন চেখভের গল্প অবলম্বনে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’—যা বহু বছর ধরে পরবর্তী ব্যাচগুলোর ডিপ্লোমা চলচ্চিত্রের আদর্শ হিসেবে পড়ানো হয়েছে।

২০১৪ সালে অঞ্জন নির্মাণ করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’, যা প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একাধিক শাখায় সম্মাননা অর্জন করেন।

Reneta

সর্বশেষ তিনি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের আমাবস্যা’, যা মুক্তির অপেক্ষায় আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র প্রদর্শনীচাঁদের আমাবস্যাজাহিদুর রহিম অঞ্জনমেঘমল্লারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়, বলল পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT