চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২২
বিনোদন
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস শনিবার (২৭ আগস্ট)। ১৯৭৬ সালের এই দিনে মৃত্যু বরণ করেন তিনি। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার ছিলেন কাজী নজরুল। মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

নজরুল স্মরণে তার ৪৬তম প্রয়াণ দিনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় নিবেদিত চ্যানেল আই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

মূল অনুষ্ঠান শুরু হবে শুক্রবার দিবাগত রাত ১টায়। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’ প্রচারের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।

সকাল ৭টা ৩০ রয়েছে স্টুডিও থেকে সরাসরি ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিট প্রচার হবে রাশেদা রওনক খানের উপস্থাপনায় সরাসরি ‘সরাসরি নজরুল’। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে গীতালি হাসান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ইজাজ খান স্বপনের পরিচালনায় একক সংগীতানুষ্ঠান। পরিবেশানায় ফেরদৌস আরা।

রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে মেট্রোসেম ‘টু দ্য পয়েন্ট’ এর বিশেষ পর্ব। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’। রাত ১০টায় প্রচার হবে নজরুলের বিখ্যাত বিদ্রোহী কবিতার ১০০ বছরপূর্তি উপলক্ষে কলকাতার ৩/৪- সিতালতলা লেনের যে ঘরটিতে বসে বিদ্রোহী কবিতা নজরুল রচনা করেছিলেন স্মৃতিবিজরিত সেই স্থানে ধারণকৃত একটি তথ্যচিত্র। পরিচালনায় শহীদুল আলম সাচ্চু।

Reneta

রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘স্বকণ্ঠে নজরুল’। রাত ১০টা ১৮ মিনিটে রয়েছে ‘৩০০ সেকেন্ড’র বিশেষ পর্ব। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি নজরুলকেকা ফেরদৌসীগানচ্যানেল আইনজরুল ইসলামনজরুল স্মরণনাটকফরিদুর রেজা সাগরবিদ্রোহী কবিলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT