বিনোদন

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

নজরুল স্মরণে তার ৪৭তম প্রয়াণ দিনে চ্যানেল আই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে বিভিন্ন সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস রবিবার (২৭ আগস্ট)। ১৯৭৬ সালের এই দিনে মৃত্যু বরণ করেন তিনি। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার ছিলেন কাজী নজরুল। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

নজরুল স্মরণে তার ৪৭তম প্রয়াণ দিনে চ্যানেল আই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

নজরুল স্মরণে অনুষ্ঠান শুরু হবে ২৬ আগস্ট রাত ১০ টা থেকে। এ সময় প্রচার হবে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘কবিতা নয়, নজরুলের শ্রেষ্ঠত্ব গানে’। পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

২৭ আগস্ট রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’। সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘গান দিয়ে শুরু’। অংশ নিবেন নাশিদ কামাল, ফাতেমা-তোজ জোহরা এবং খায়রুল আনাম শাকিল। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

আমীরুল ইসলামের পরিচালনায় সকাল ১১টা ৫ মিনিট প্রচার হবে ‘সরাসরি নজরুল’। দুপুর ৩টা ৫ মিনিটে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি সেরা নাচিয়ে শায়লা সাবি, ফেরদৌস জুটির ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনা করেছেন গীতালি হাসান।

সন্ধ্যা ৬ টায় কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানে দেখা যাবে ‘নজরুলের প্রিয় খাবার’। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা,পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু।

বিষয়:কবি নজরুল কাজী নজরুল তৃতীয় মাত্রা নজরুল প্রয়াণ দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…