চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদায় মিতা, এমন বন্ধুও হারাতে হয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ৩০, জুন ২০২৩
বিনোদন
A A

ক্যানসারে আক্রান্ত বৃহস্পতিবার চলে গেলেন গুণী অভিনেত্রী মিতা চৌধুরী। তাকে হারিয়ে শোকার্ত শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু অভিনয় জগত নয়, মিতা চৌধুরীকে স্মরণ করছেন সাহিত্য সংস্কৃতি সহ সব অঙ্গনের মানুষ।

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব
বাংলাদেশ টেলিভিশনে আধুনিক অভিনয়রীতির প্রধানতম পথিকৃত মিতা রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
শ্রদ্ধা ও ভালোবাসা।

সালাহউদ্দিন জাকী, নির্মাতা
কানাডা থেকে ফিরে মিতাকে ধরে ফেললাম। আসাদকে পেলাম আফজালকে পেলাম। ৩০ বছর পর ওরা এক সঙ্গে আমার ছবিতে এক ঝাঁক তরুণ শিল্পী ওদের সাথেই। রিফা সুবর্ণা একজন। চরিত্রে মিশে যাওয়া মিতা ৭৫ পরবর্তী পরিস্থিতির উপর ‘দধীচি যখন শিউলি ফুল’!

মিতা তোমার সাথে শেষ দেখা চ্যানেলে। তুমি সুবর্ণা আর শম্পা রেজা শেক্সপিয়রের বিভিন্ন চরিত্র এনালিসিস করছিলে। আমার জীবনে আমি কোন শিল্পীর মুখে এ ধরনের আলোচনা শুনিনি! আমি শেক্সপিয়র বিশেষজ্ঞ নই, প্রশ্নই ওঠে না, বাবার মুখ থেকে যা শোনা আর ম্যাট্রিকে র‍্যাপিড রিডিংয়ে এব্রিজড শেক্সপিয়র সম্বল। কিন্তু সেদিন অনেক কিছু জানতে পারলাম, মিতা দেখা হবে কিং লিয়ার ম্যাকবেথ চর্চা হবে ফরিদীও থাকবে।

আল মনসুর, অভিনেতা ও নাট্য নির্দেশক
বিদায় মিতা। এমন বন্ধুও হারাতে হয়! জানতাম না

সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী

গীতিয়ারা নাসরিন, শিক্ষক
বিটিভি’র নাটক থেকে দেখা শুরু, তারপর কত শক্তিশালী উপস্থিতি! দুপুরে রেডিওতে বিশ্বসঙ্গীতে উপস্থাপনা।
এমনকি একটুখানি পর্দায় দেখা গেলেও বুঝিয়ে দিতেন তিনি Mita (চৌধুরী) রহমান। একটুখানি পাশে বসলেও বোঝা যেত, কত বড় মানুষটা!

শামীম আজাদ, কবি
তোমার বিভার কাল শেষ না হতেই চলে গেলে! শ্রদ্ধা ও ভালবাসা প্রিয় মিতা (চৌধুরী)।

চিত্রলেখা গুহ, অভিনেত্রী
মিতা আপা…। অনন্তলোকে শান্তিতে ঘুমান । আত্মার পরম শান্তি কামনা করি।

শাহনাজ খুশী, অভিনেত্রী
আজ ঈদ! চলে গেলেন আমাদের নাট্যজগতের উজ্জ্বল নক্ষত্র মিতা আপা! প্রস্তুত ছিলাম না মিতা আপা!
জীবন এত ছোট/এত তুচ্ছ!আপা, সালাম।চির শান্তি কামনা করি।

আহসান কবির, অভিনেতা
বিদায় মিতা আপা। কী জানি, হয়তো খুব তাড়া ছিল। এনটিভির ‘বিভ্রাট’ অনুষ্ঠানের স্মৃতিটাই বেশি মনে
পড়ছে।শান্তিতে থাকুন….

কাওসার চৌধুরী, নির্মাতা
ভীষণ মর্মাহত…। আমি ভাবতে পারছিনা- মিতা আপা নেই। মিতা চৌধুরী, প্রিসিলা পারভীন, রিনি রেজা, আল
মনসুর, রাইসুল ইসলাম আসাদ ভাইদের অভিনয় দেখে মুগ্ধ হতাম। বিস্ময়ে ভাবতাম- এত এত জটিল নাটকে
এত ‘সহজ অভিব্যক্তি’ও কি সম্ভব- পারফরমারদের পক্ষে? তাঁদেরই একজন হারিয়ে গেলেন মুহুর্তেই! আমি ভীষণ
মর্মাহত! মিতা আপার আত্মা চিরশান্তি লাভ করুক।

গোলাম সোহরাব দোদুল, নির্মাতা
মিতা আপা।অনেক স্মৃতি, আপনাকে নিয়ে। ভালো থাকবেন। শ্রদ্ধা, ভালোবাসা। মিতা আপা। অনেক স্মৃতি,
আপনাকে নিয়ে। ভালো থাকবেন। শ্রদ্ধা, ভালোবাসা।

শাগুফতা শারমীন, গল্পকার
আপনার সামনে আমি আমার লেখা নাটক ‘শরশয্যা’ পড়ে শুনিয়েছিলাম, এ জীবনে আমি বলতে পারব, আমি
মিতা আপার বিস্মিত- আনন্দিত- মুগ্ধ মুখটা দেখেছি। বড় কষ্ট লাগছে মিতা আপা!।

ট্যাগ: অভিনয়নাটকফরীদিমনসুরমিতা চৌধুরীমিতা রহমানলিড বিনোদনসালাহউদ্দিন জাকীসিনেমাসুবর্ণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে

পরবর্তী

আগুনে পুড়ে মায়ের মৃত্যু, দগ্ধ দুই ছেলে

পরবর্তী
জরুরি ও ক্যাজুয়ালিটি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনে পুড়ে মায়ের মৃত্যু, দগ্ধ দুই ছেলে

ফরাসি পার্কে নারীদের ফুটবল খেলা, সবাই মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের আদালতে হিজাব পরে ফুটবল খেলায় নিষেধাজ্ঞা বহাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT