চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপা কষ্ট নিয়ে যা বললেন কনকচাঁপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ০৮, জুলাই ২০২২
বিনোদন
A A

‘আমরা ধীরে ধীরে গান থেকে দূরে সরে যাচ্ছি। যে যেভাবে পারছে গান করছে, যেমন খুশি গাচ্ছে। অনেকে গায়ের জোরে শিল্পী হচ্ছে। আমরা অভিভাবকহীন হয়ে পড়ায় এমনটা হচ্ছে। গান করা ও জানার জন্য আমাদের অনেকগুলো ইনস্টিটিউশন দরকার। সেখানে আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান, আলাউদ্দিন আলী স্টাডির সাবজেক্ট হতে পারে।’

ভেজা চোখে অনেকটা চাপা কষ্ট নিয়ে কথাগুলো বললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। দেশ বরেণ্য সংগীত পরিচালক আলম খানের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন এই শিল্পী। শুক্রবার বিকেলে চ্যানেল আই প্রাঙ্গনে আলম খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, সেখানেই প্রিয় সুরকারকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছিলেন কনকচাঁপাও।

আলম খানের মরদেহবাহী অ্যাম্বুলেন্সের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাঁদছিলেন কনকচাঁপা। পরে চ্যানেল আই অনলাইনকে বলেন, যেসব গুণীরা চলে গেছেন তাদের নিয়ে পড়াশোনা করলে তাদের উৎসর্গিত জীবন ও রেখে যাওয়া প্রতিভার যথাযথ মূল্যায়ন হবে।

আলম খান চলে যাওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কনকচাঁপা আরও বলেন, আমরা পাখির মতো বুলি আওড়াই, উমুক চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হলো। কিন্তু এখনকার প্রজন্ম কী সেটা সত্যিই অনুভব করে কতটা ক্ষতি?

একজন আলম খানকে আগে ভালভাবে জানতে হবে বলে মনে করেন প্লেব্যাকের তুমুল জনপ্রিয় গায়িকা কনকচাঁপা। তিনি বলেন, আলম খানের কী কী আছে জানতে হলে তাকে নিয়ে পড়ালেখা করতে হবে। তিনি তার সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন।

এই সৃষ্টিগুলো কীভাবে এলো, কতটা জনপ্রিয়তা পেল, কাজগুলো কতটা শ্রুতিমধুর ছিল সেটা জানার জন্য যথেষ্ট স্টাডির প্রয়োজন। তাই এখনকার যুবসমাজকে আলম খানকে সবার আগে জানতে বললেন কনকচাঁপা।

Reneta

তিনি বলেন, আমাদের কতটা ক্ষতি হচ্ছে সেটা আমরা টের পাচ্ছি? আমাদের কোনো মুরুব্বী কি আছে? কেউ নেই। এজন্য যার খুশি সে গান করছে। গান না জানলেও যন্ত্রের প্রতি নির্ভর হয়ে অনেকেই গান করছে। কনকচাঁপা বলেন, সংগীতের সবার এক করার জায়গা নেই। কিন্তু নাটক, চলচ্চিত্রে আছে। সবাইকে যদি এক করার মতো জায়গা থাকতো তাহলে মাঝেমধ্যে দেখা হতো।

একাধিকবার উদ্যোগ নিয়েও আমরা সংগীতের মানুষরা কোনো একটি ক্লাব তৈরি করতে পারিনি বলেও জানালেন কনকচাঁপা।

আলম খানকে বাবার মতো মনে করতেন কনকচাঁপা। বললেন, শেষবার দেখা হলে উনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন ক্যানসার থেকে সেরা উঠছেন। কিন্তু আমি বুঝতে পারলাম তার শরীরে মাংস কমে গেছে। পরে দুএকবার শুধু ফোনে কথা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলম খানআলাউদ্দিন আলীআহমেদ ইমতিয়াজ বুলবুলকনকচাঁপাগানজনপ্রিয়লিড বিনোদনশর্মিলী আহমেদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, সেরা নির্মাতা পল থমাস

মার্চ ১৬, ২০২৬

প্রাইমারি স্কুলের মাঠ উন্নয়নের তথ্য অধিদপ্তরে পাঠানোর নির্দেশ

মার্চ ১৬, ২০২৬
ছবি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর চানখারপুল এলাকায় ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন

৭১ শহীদের পরিচয় না জানায় থমকে আছে জুলাই স্মৃতি চিহ্নের নির্মাণকাজ

মার্চ ১৬, ২০২৬

অস্কারের মঞ্চে নরওয়ের স্বপ্নপূরণ, ‘সেন্টিমেন্টাল ভেল্যু’র বাজিমাত

মার্চ ১৬, ২০২৬

অস্কারে ভাঙল শতবর্ষের দেয়াল, চিত্রগ্রহণে প্রথম নারী বিজয়ী!

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT