বঙ্গোপসাগরের নিম্নচাপে এবং আরো শক্তিশালী হয়ে শনিবার সকাল নাগাদ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবার শঙ্কা রয়েছে। তাই বঙ্গোপসাগরের সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ (২৩ মে) বুধবার দেশের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে দুপুরের আগেই সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিমুখ কোন দিকে, তা এখনই সুনিশ্চিত করে বলা সম্ভব না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড়ের নামকরণ করে থাকে সংম্লিষ্ট অঞ্চলের বিভিন্ন দেশ। যা আগেই থেকেই নির্ধারণ করা হয়। পর্যায়ক্রমে বঙ্গোপসাগরে এবার যে ঘূর্ণীঝড় তৈরি হবে এর নামকরণ করা হবে ‘রেমাল’। আর এই নাম নির্ধারন করেছে ওমান। রেমাল নামের অর্থ বালি।







