দেশের বিভিন্ন কারাগারে ২০ বছর বা তার অধিক সাজা ভোগ করা ৩৭ জন বন্দীর অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি প্রদানের আদেশ জারী করেছে কারা অধিদপ্তর।
মঙ্গলবার (৪ নভেম্ভর) এই আদেশ জারি করা হয়েছে।
যে সকল বন্দি তাদের সাজার মেয়াদ রেয়াতসহ ২০ বছর বা তার অধিক ভোগ করেছেন, তাদের মামলার প্রকৃতি, কারা বাসকালীন সময়ের আচরন, কারা অপরাধ, বয়স ইত্যাদি বিষয় বিবেচনা করে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করার এই আদেশ দিয়েছে কারা অধিদপ্তর।








