চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যগ্রহণ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ রোববার (২১ সেপ্টেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ জেরা হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা পরিচালনা করবেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। রোববার দুপুরে সাক্ষ্যগ্রহণ শেষে কিছু সময় জেরা করা হলেও তা শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল আজকের জন্য কার্যক্রম মুলতবি করেন।

Banglabid

প্রসিকিউশনের পক্ষে তখন উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, সহিদুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ান ও মামুনুর রশীদসহ অন্যান্যরা।

এই মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের ধারণা, তদন্ত কর্মকর্তা ছাড়া আর নতুন করে তেমন কেউ সাক্ষ্য দেবেন না।

এর আগে ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬ নম্বর সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন এবং ৪ সেপ্টেম্বর তার জেরা সম্পন্ন হয়। তিনি নিজেকে রাজসাক্ষী হিসেবে ঘোষণা করে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এবং গণহত্যার নির্দেশনায় যুক্ত থাকার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

Reneta

সাক্ষীদের জবানবন্দিতে ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে চলা আন্দোলনের সময় সংগঠিত গণহত্যার বর্ণনা উঠে আসে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা শেখ হাসিনা, কামালসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্রাইব্যুনাল গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ উপস্থাপন করেছে।

৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে রয়েছে ২০১৮ পৃষ্ঠার তথ্যসূত্র, ৪০০৫ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং ২৭২৪ পৃষ্ঠার শহীদ তালিকা। মোট সাক্ষীর সংখ্যা ৮১ জন।

চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবশিষ্ট জেরানাহিদ ইসলামমানবতাবিরোধী অপরাধের মামলাসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT