কক্সবাজার

টেকনাফে পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ

পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণ বিতরণে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় টানা ভারি বৃষ্টিতে পানিবন্দীতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়ে পড়া পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (জুলাই ১০) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। টানা বর্ষনে উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, পৌরসভা, সদর, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিলো, তবে এই মুহুর্তে রোদ উঠায় পানি নেমে যেতে শুরু করেছে।

র‍্যাবের পক্ষ থেকে জানান, সাম্প্রতিক দূর্যোগে কক্সবাজারে বেশিরভাগ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়া পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত আরো পরিবারকে এ সহায়তা কর্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। এই উদ্যোগকে র‍্যাবের প্রতি সাধুবাদ ও  কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়:কক্সবাজার চরম দুর্ভোগ টেকনাফ ত্রাণ সহায়তা শাহপরীর দ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…