বিনোদন

বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল হয়েছে: মালাইকা

Happy couple smiling together, celebrating their relationship. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন সুখী দম্পতি হাসিমুখে ছবি তুলেছেন, তাদের সম্পর্কের সুখের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিবাহ বিচ্ছেদকে নিজের জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত মনে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। চলতি বছরের শুরুতে এক সাক্ষাতকারে এমটাই জানিয়েছিলেন তিনি। তবে অভিনেতা-নির্মাতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও তাদের সম্পর্কের সমীকরণ এখনো অনেক ভালো বলে জানিয়েছেন মালাইকা।

বলিউডের ‘মুন্নি’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘এখন আমাদের সমীকরণ আগের চেয়ে আরও ভালো। আমরা অনেক পরিণত হয়েছি। মানুষ হিসেবেও উন্নতি হয়েছে। ছেলের সঙ্গেও সম্পর্ক আরো ভালো হয়েছে। সে জানে, এখন আমি খুশি।

আরবাজের সঙ্গে মালাইকার বিচ্ছেদের কারণ নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছে। এমনকি অনেক কটু কথাও শুনতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে দু’জনের কেউই এ বিষয়ে কোনো কথা বলেননি। মালাইকা আরো বলেন, ‘প্রাক্তন স্বামীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আমি খুশি। নিজের জন্য রুখে দাঁড়াতে পেরেছি।’

আরবাজ খানের সঙ্গে ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়, অপরদিকে আরবাজের সঙ্গে সম্পর্ক রয়েছে জর্জিয়া আন্দ্রিয়ানির।

বিষয়:আরবাজ খান বিবাহ বিচ্ছেদ মালাইকা আরোরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…