চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ নভেম্বর আসছে ‘মরিয়ম’, চূড়ান্ত ১২টি প্রেক্ষাগৃহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২১
বিনোদন
A A

মুক্তি প্রতীক্ষিত আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বহুল আলোচিত বাংলা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর। গেল সপ্তাহেই এমন ঘোষণা দিয়েছেন এই সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। এবার জানালেন, বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাটির জন্য এখন পর্যন্ত ১২টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে।

সোমবার গুলশানের সেন্সমেকার স্টুডিওতে দেশীয় সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক আড্ডায় নির্বাহী প্রযোজক জানান, ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে সারা দেশের মানুষ বিশেষ আগ্রহী। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে তরুণরা প্রায়শই জানতে চান তাদের শহরে সিনেমাটি মুক্তি পাচ্ছে কিনা! সঙ্গত কারণেই সারা দেশে সিনেমাটি মুক্তির পরিবেশ যেহেতু নেই, তবু আমরা সর্বোচ্চ মানুষের কাছে সিনেমাটি নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

বাবু জানান, এখন পর্যন্ত ১২টি হল নিশ্চিত করতে পেরেছি। খুব শিগগিরই হল তালিকা আমরা ‘রেহানা মরিয়ম নূর’ এর ফেসবুক পেইজে প্রকাশ করবো।

Banglabid

এসময় তিনি জানান, সিনেমাটি মুক্তি দিতে দর্শক থেকে শুরু করে হল মালিক সহ সংশ্লিষ্ট সকলের কাছ থেকে খুব ভালো সহযোগিতা পাচ্ছেন।

রেহানা হয়ে ওঠা আজমেরী হক বাঁধন বলেন, ‘আমাদের সিনেমা নিয়ে যে সাড়া পাচ্ছি প্রতিদিন, তাতে আমি রীতিমত আপ্লুত। আমি চেষ্টা করব যত বেশি হলে সম্ভব, সরাসরি দর্শকদের সাথে বসে সিনেমা দেখবার।’

কান চলচ্চিত্র উৎসবে হয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার, এরপর কিন্তু সেখানেই থেমে থাকেনি। এরই মধ্যে এটি ঘুরে এসেছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। অপেক্ষায় আছে সিঙ্গাপুরসহ আরও বেশ কিছু দেশে যাওয়ার।

Reneta

এছাড়া সিনেমাটি অস্কারের ৯৪তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’-বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আজমেরী হক বাঁধনবাঁধনরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসাদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT