কক্সবাজারে নতুন করে আসা ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন
কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিশাল সমাবেশ, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কক্সবাজারে আরও ৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের হিসাবে, গত এক বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন।
আরআরআরসির অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান ৪মে রোববার বলেন, ১ মে পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে রাখাইন রাজ্য থেকে নতুন করে পালিয়ে আসা ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। গত এক বছরের ব্যবধানে সীমান্ত অতিক্রম করে তাঁরা বিভিন্ন আশ্রয়শিবিরে এসেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছেন গত বছরের জুন-জুলাই মাসে। নতুন করে আসা রোহিঙ্গাদের খাদ্যসহায়তা দেওয়া হলেও তাঁদের জন্য ঘর বরাদ্দের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।



