চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খামার বাড়িতে মাছ চাষের আড়ালে জঙ্গি রিক্রুট ও প্রশিক্ষণ: এটিইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচয় গোপন রেখে নেত্রোকোনার বাসাপাড়া গ্রামের একটি খামার বাড়িতে মাছ চাষের করবেন জানিয়ে লিজ নেয় জঙ্গিরা। কিন্তু মাসের চাষের অন্তরালে সেখানে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যদের সারাদেশ থেকে রিক্রুট করে নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হতো।

বুধবার পুলিশের বিষেশায়িত ইউনিট অ্যান্টি টেররিজমের (এটিইউ) অপারেশন শাখার পুলিশ সুপার ছানোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার জঙ্গি আস্তানার ‘প্রধান সমন্বয়কারী’ জাভেদ আবীর ওরফে এনামুলকে গ্রেপ্তারের পর এসব তথ্য পেয়েছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এর আগে গত ৯ জুন কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া গ্রামের স্থানীয় একটি খামারবাড়ি ভাড়া নিয়ে মৎস্য খামার পরিচালনার অন্তরালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একটি বড় প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় এটিইউ। এটিইউ’র বোম্ব ডিসপোজাল টিম ও সোয়াট টিম সেখানে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও তাজা গুলি, ওয়াকিটকি সেট, হাতকড়া, ল্যাপটপ, মোবাইল ফোনসহ উগ্রবাদী প্রশিক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন উপাদান ও সরঞ্জামাদি উদ্ধার করে।

Banglabid

পরে এ বিষয়ে নেত্রকোনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়। রুজুকৃত মামলায় গত ৩০ জুন কক্সবাজার সদর থানা এলাকা থেকে ওই প্রশিক্ষণ কেন্দ্রের নারী সমন্বয়কারী পারভীন আক্তার (২৪) কে গ্রেপ্তার করে এটিইউ।

এক প্রশ্নের জবাবে এসপি সানোয়ার বলেন, পারভীনকে গ্রেপ্তার করার পর জানা গেছে,  নেত্রোকোনার বাসাপাড়া গ্রামের একটি খামার বাড়িতে মাছ চাষের করবেন জানিয়ে লিজ নেয় জঙ্গিরা। কিন্তু মাসের চাষের অন্তরালে সেখানে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যদের সারাদেশ থেকে রিক্রুট করে নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হতো। বোমা তৈরী কিভাবে করা হয়, সেগুলো কিভাবে বিভিন্ন হামলায় ব্যবহার করা হবে, জঙ্গিদের টার্গেট ব্যক্তিদের উপর কিভাবে হামলা করা হবে, সেই হামলায় অস্ত্রের ব্যবহার কিভাবে হবে এসবের প্রশিক্ষন দেওয়া হতো। ওই প্রশিক্ষন কেন্দ্রে গত ৪ বছরে শতাধিক সদস্যকে প্রশিক্ষন দিয়েছিলো গ্রেপ্তারকৃত জাবেদ। নেত্রকেনার আস্তানায় অভিযানের পর জাবেদ বরপা এলাকায় নতুন আস্তানা গড়ে তুলেছিলেন। ওই আস্তানার কার্যক্রম সমন্বয় করতেন জাবেদ নিজে।

গ্রেপ্তার জাবেদ হোসেনও নেত্রকোনায় ‘আনসার আল ইসলাম’ এর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে বোমা তৈরীতে অভিজ্ঞতা অর্জন করেন। অভিজ্ঞতার কারনে তিনি তার নিজ ভাড়া বাসায় বোমা তৈরী করে আসছিলেন। এর আগে অনলাইনে উগ্রবাদী প্রচরনা করার অভিযোগে জাবেদ একবার গ্রেপ্তার হয়েছিলো কয়েক বছর আগে। ওই মামলায় ৬ মাস কারাভোগ করে জামিন পান। জামিনে এসে জাবেদ সক্রিয়ভাবে আনসার আল ইসলামের কার্যক্রম নিজেকে জড়ায়।

Reneta

অন্য এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার ছানোয়ার বলেন, আনসার আল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ওপর হামলায় নিস্ত্রিয় থাকলেও অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। তাদের সঙ্গে সমন্বয় করে আনসার আল ইসলামের সদস্য আবারো দেশব্যাপী সক্রিয় হওয়ার মধ্য দিয়ে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে। ইতোমধ্যে তাদের অর্থদাতা হিসেবে যারা সহযোগিতা করছে এমন কিছু ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। এছাড়া সংগঠনটি যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের বিষয়ে তথ্য পেয়েছে এটিইউ। তদন্তের স্বার্থে এখন এসব ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

পারভীন আক্তারকে জিজ্ঞাসাবাদকালে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বরপা এলাকার একটি বাসায় জঙ্গি কার্যক্রম পরিচালিত হয় । গত ২ জুলাই সকাল থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও করে রাখেন এটিইউ সদস্যরা। বিকেলে বাড়ির গ্যাস ও বিদ্যুৎ লাইন বন্ধ করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিম ভেতরে প্রবেশ করে অভিযান কার্যক্রম পরিচালনা করে। অভিযানে তিনটি আইডি বোমা, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিইউজঙ্গি প্রশিক্ষণজঙ্গি রিক্রুটমাছ চাষের লিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা-শি জিনপিং বৈঠক: সম্পর্ক উন্নয়নের নতুন ধারায় বাংলাদেশ-চীন

পরবর্তী

রিয়াল জানাল, যে জার্সিতে বার্নাব্যুতে নামবেন এমবাপে

পরবর্তী
ফ্রান্সের ফুটবল তারকা এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল জানাল, যে জার্সিতে বার্নাব্যুতে নামবেন এমবাপে

বাংলাদেশের রাজধানীতে গ্যাসের লাইন জ্বলছে, আগুনের শিখা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT